সারাদেশ
গাজীপুর কম্পোজিট মিলে আগুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি কম্পোজিট মিলে আগুন লেগেছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে মোশারফ কম্পোজিট মিলস লিমিটেডে আগুনের সূত্রপাত ঘটে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস জানান, শুক্রবার সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



