ফেনীতে উভয় লিঙ্গের এক শিশুর জন্ম

ফেনীতে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের এক শিশু জন্মগ্রহণ করেছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হসপিটালের লেবার ওয়ার্ডে এই শিশুটি জন্মগ্রহণ করেন।
এই শিশুর জন্ম দেন ছাগলনাইয়া উপজেলার মটুয়া এলাকার এক নারী।
জানা গেছে, শিশুর মা তাসলিমা আক্তার এর প্রসব ব্যথা উঠলে তাকে ফেনী সদর হসপিটালে নিয়ে আসা হয়। এ সময় নার্সেরা তাসলিমার স্বাভাবিকভাবে ডেলিভারি করান। ডেলিভারির পরবর্তীতে দেখেন শিশুটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের।
খবরটি হাসপাতালে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন শিশুটিকে দেখতে ভিড় জমায়।
ফেনী জেনারেল হাসপাতালের এক সিনিয়র স্টাফ জানান, প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়া উপজেলার এক নারী হাসপাতালে ভর্তি হলে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেয়া হয়। ৮টা ১৫মিনিটে সন্তান ভূমিষ্ট হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গের অর্গান দেখা যায়।
এটি তাদের প্রথম অভিজ্ঞতা বলে জানান তিনি।
বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।



