সারাদেশ
রাজধানীর নয়াপল্টনে ৩জি ও ৪জি ইন্টারনেট সংযোগ বন্ধ

রাজধানীর নয়াপল্টন এলাকায় ৩জি ও ৪জি ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুর থেকে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ নেই।
জানা যায়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটরদের আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নয়াপল্টন এলাকায় ৩জি এবং ৪জি পরিষেবা বন্ধ রাখার নির্দেশ রয়েছে।
এদিকে, আজ রাজধানীর নয়াপল্টন এলাকায় সমাবেশ করছে বিএনপি। আর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করছে আওয়ামী লীগ। সেখানেও ইন্টারনেটের ধীর গতি রয়েছে বলে জানা গেছে।



