সারাদেশ

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

নরসিংদীর শিবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গুরুত্বর আহত হয়েছেন আরও ৪ জন। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় এই মর্মান্তিক  দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জন মারা যান। আহত বাকি ৪ জনকে অবস্থা খারাপ থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি উচ্চগতি অথবা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘনাটি ঘটেছে।

পুলিশ জানায়, রাত ৩ টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন সহ মোট ৭ জন মারা গেছে। চালক আহত অবস্থায় পুলিশ হেফাজতে রয়েছে। অন্যান্যদের ঢাকায় প্রেরণ করা হয়েছে। সূত্র: বিডি ২৪ লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button