সাড়ে ৩ ঘণ্টায়ও নেভেনি আগুন, যোগ দিল নৌবাহিনী

চট্টগ্রামের কর্ণফুলীতে ভয়াবহ আগুনে এখনও পুড়ছে এস আলম সুগার মিল। কারখানার আগুন অন্য কারখানায় ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর দুইটি ইউনিট।
সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে ওই মিলে আগুন লাগে। তিন ঘণ্টার বেশি সময় পার হয়েছে। এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাই নৌবাহিনী আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনির মিলটির গোডাউনে আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী, আনোয়ারা ফায়ার স্টেশন আগুন নেভানোর কাজ করছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, বিকেল ৪টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনি মিলটির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কর্ণফুলী ও আনোয়ারা ফায়ার স্টেশন আগুন নেভাতে কাজ করছে।
এ ছাড়া ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্ট গার্ড। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।
