সারাদেশ

রাঙ্গামাটিতে তৃতীয় লিঙ্গের লিডারকে ছুরিকাঘাতে হত্যা

রাঙ্গামাটির কাউখালীতে ছুরিকাঘাতে শীলা (৩৫) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ‘লিডারকে’ হত্যা করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পেশকারঘোনা এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শীলা বেতবুনিয়া ইউনিয়নের পেশকারঘোনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। শিলা কাউখালী উপজেলার ‘হিজড়া লিডার’ হিসেবে পরিচিত।

পুলিশ গণমাধ্যমকে জানায়, ‘শিলা নামে এক হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এখনো তার আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায়নি। তার মরদেহ উদ্ধার করে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতা মর্গে পাঠানো হবে।’

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button