বগুড়া জেলা

বগুড়ায় দুই বেকারিতে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলায় খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ টিম। রোববার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে নিউ স্টার বেকারি ও বৈকালি দই ও মিষ্টির মালিকানাধীন বেকারি কারখানায় গুরুতর অনিয়ম পাওয়া যায়। মনিটরিং টিম জানায়-

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন

অনুমোদনহীন রাসায়নিক রং ও পোড়া তেল ব্যবহার

কীটনাশক ছিটানো মেঝেতে খাদ্য সংরক্ষণ ও প্যাকেজিং

পত্রিকার কাগজে কেক মোড়কীকরণ

নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর একাধিক বিধি লঙ্ঘন

অভিযানে প্রমাণ পাওয়ার ভিত্তিতে নিউ স্টার বেকারিকে ২০,০০০ টাকা এবং বৈকালি বেকারিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়- মোট জরিমানা ৭০,০০০ টাকা।

অভিযান পরিচালনা করেন বগুড়া নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদি হাসান। এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ ক্যাব বগুড়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন জেলা পুলিশের একটি টিম।

এই বিভাগের অন্য খবর

Back to top button