বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় চানাচুর কারখানায় এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, পোড়া তেল ব্যবহার, মেঝেতে পা দিয়ে মসলা মাখানো এবং পাখির বিষ্ঠাযুক্ত স্থানে খাদ্য সংরক্ষণের অভিযোগে সাভার ফুড প্রোডাক্টসের রকেট চানাচুর কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকায় অবস্থিত সাভার ফুড প্রোডাক্টসের কারখানায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের কর্মকর্তারা জানান, কারখানাটিতে চানাচুর তৈরিতে পোড়া তেল ব্যবহার করতে দেখা যায়। পাশাপাশি ময়লাযুক্ত মেঝেতে চানাচুর ফেলে পা দিয়ে মাড়িয়ে তাতে মসলা মেশানো হচ্ছিল। তৈরি খাবার মেঝেতে পাখির বিষ্ঠার পাশে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। খাদ্য প্রক্রিয়াকরণের জন্য এসএস স্টিলের ট্রে ব্যবহার না করে সরাসরি মেঝেতে চানাচুর রেখে মসলা মাখানোর চিত্রও পাওয়া যায়।

এ ছাড়া কারখানাটিতে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। খাদ্য তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।

এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা অর্থদণ্ড করা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোঃ রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button