বগুড়া জেলা
প্রধান খবর

নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী (২৫) মারা গেছেন।

শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার দুপুরে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবু বক্কর সিদ্দিকী নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রামের আমির হোসেনের ছেলে এবং তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। গত শুক্রবার রাতে ওমরপুর হাটে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ওমরপুর-তালোড়া সড়কের ওমরপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button