নির্বাচনবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার ৭ আসনে ৩৯ মনোনয়নের মধ্যে বাতিল ১২টি, বৈধ ২৬ প্রার্থী

বগুড়ার সাতটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিল করা ৩৯টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১ জনের মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

গত শুক্রবার ও শনিবার এসব সাতটি আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মোট ২৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তাঁর মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)

এ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশা প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় স্বাক্ষর ও তথ্যের গড়মিল থাকায় বাতিল হন।

বৈধ প্রার্থী (৫ জন):

বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম

বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির

জামায়াতে ইসলামীর মোহাম্মদ শাহাবুদ্দিন

বাংলাদেশ কংগ্রেসের আসাদুল হক

গণফোরামের জুলফিকার আলী

বগুড়া-২ (শিবগঞ্জ)

এ আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন-
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু এবং গণঅধিকার পরিষদের সেলিম সরকার।

বৈধ প্রার্থী (৩ জন):

বিএনপির মীর শাহে আলম

জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান

ইসলামী আন্দোলনের জামাল উদ্দিন

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি)

এ আসনে ৫ জনের মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৈধ প্রার্থী (৪ জন):

বিএনপির আব্দুল মহিত তালুকদার

জাতীয় পার্টির শাহিনুল ইসলাম

বাংলাদেশ খেলাফত মজলিসের তৌহিদুল ইসলাম

জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ

বগুড়া-৪

এ আসনে মনোনয়ন জমা দেওয়া ৫ জন প্রার্থীর সবাই বৈধতা পেয়েছেন।

প্রার্থীরা হলেন:

বিএনপির মোশারফ হোসেন

জামায়াতের মোস্তফা ফয়সাল পারভেজ

জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল

এলডিপির কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস

ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী

বগুড়া-৫

এ আসনে ৫ জনের মধ্যে এলডিপির খান কুদরত ই সাকলায়েনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৈধ প্রার্থী (৪ জন):

বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ

জামায়াতে ইসলামীর দবিবুর রহমান

সিপিবির শিপন কুমার রবিদাস

ইসলামী আন্দোলনের মীর মাহমুদুর রহমান

বগুড়া-৬

এ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আবিদুর রহমান সোহেলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে বাদস, জেএসডি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বগুড়া-৭

এ আসনে ৫ জনের মধ্যে বাংলাদেশ মুসলিম লীগের আনসার আলীর মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তাঁর মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থী (৩ জন):

বিএনপির মোরশেদ মিল্টন

জামায়াতে ইসলামীর গোলাম রাব্বানী

ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম

এই বিভাগের অন্য খবর

Back to top button