বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানার সন্ধান- ১০ কোটি টাকার যন্ত্রপাতি জব্দ ও সিলগালা

গুড়ার শিবগঞ্জে সরকারি রাজস্ব কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় পরিচালিত একটি বড় অবৈধ সিগারেট কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার দিবাগত রাত দুইটা থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল নয়টা পর্যন্ত টানা অভিযানে কারখানাটি সিলগালা করা হয় এবং বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, ভুয়া মোড়ক ও সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় শাহিনুর রহমানের মালিকানাধীন নামহীন এই কারখানায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া সিগারেট উৎপাদন চলছিল। সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে অভিযানে দেখা যায়, অনুমোদনহীন ১৪টি ব্র্যান্ডের মোড়কে কাঠের গুঁড়া মিশ্রিত তামাক ব্যবহার করে নকল সিগারেট তৈরি করা হচ্ছিল।

অভিযানে জব্দকৃত সামগ্রী:

  • প্রায় ১৫ লাখ টাকার নকল ব্যান্ডরোল
  • প্রায় ১০ লাখ টাকার ভুয়া মোড়ক
  • প্রায় ১০ মণ ভেজাল তামাক
  • প্রায় ১০ কোটি টাকার যন্ত্রপাতি

স্থানীয়দের অভিযোগ, সরকারি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতির কারণে দীর্ঘদিন এই অবৈধ কার্যক্রম চালানো সম্ভব হয়েছে। অভিযানের সময় মালিক পালিয়ে গেলেও পাঁচ শ্রমিককে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত তাদের প্রতি ২ লাখ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জব্দকৃত মালামাল শিগগিরই ধ্বংস করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button