
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বগুড়া জেলার প্রায় ৪ লক্ষ মাধ্যমিক শিক্ষার্থীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান দিয়ান।
তিনি বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থী।
তার পিতা মোঃ সাজেদুর রহমান, পেশায় বগুড়া ডায়াবেটিক হাসপাতালের প্যাথলজি বিভাগের সিনিয়র ইনচার্জ বগুড়া শহরের রহমান নগর এলাকার বাসিন্দা।
বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত এই প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশ নিয়ে মেধা, মনন ও যোগ্যতার স্বাক্ষর রেখে এই গৌরব অর্জন করেন দিয়ান।
সাফল্যের অনুভূতি প্রকাশ করে আব্দুর রহমান দিয়ান জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ প্রথমে বগুড়া সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতা করে বগুড়া জেলার প্রায় চার লক্ষ মাধ্যমিক শিক্ষার্থীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার সম্মান অর্জন করেন।
উল্লেখ্য, এর আগেও এই মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। তিনি জাতীয় রচনা প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে সারাদেশে প্রথম স্থান অর্জন করেন এবং প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

নিজের অনুভূতি প্রকাশ করে দিয়ান আরও বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বগুড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হতে পেরে আলহামদুলিল্লাহ। এই সাফল্য আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।
আব্দুর রহমান দিয়ানের এই অর্জনে শিক্ষক, সহপাঠী ও অভিভাবকরা গর্ব প্রকাশ করেছেন। তার এই সাফল্য ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



