বগুড়া জেলা
প্রধান খবর

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬: বগুড়া এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিদ্যালয় ক্যাটাগরিতে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ (এপিবিএন) বগুড়া সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।

সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির সনদ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেন।

প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস

এপিবিএন সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে বগুড়া সদরের নিশিন্দারা এলাকায় প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। বর্তমানে এখানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক-এই তিন স্তরে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছে ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন

অব্যাহত কৃতিত্বপূর্ণ সাফল্য

গত কয়েক বছর ধরে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি, এইচএসসি এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপই জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ এই সম্মাননা লাভ করেছে প্রতিষ্ঠানটি।

অভিনন্দন ও শুভেচ্ছা

এই সাফল্যে বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) ও অত্র স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো: শহীদ আবু সরোয়ার গভর্নিং বডির পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়া এই কৃতিত্বের নেপথ্যের কারিগর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা হক, ট্যাগ অফিসার সিনিয়র এএসপি মোহাম্মদ তৌফিকুল ইসলাম, শিক্ষক মণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button