বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় কমলা ও ড্রাগন ফলের মিষ্টিতে ক্রেতাদের ভিড়

বগুড়ার বাজারে হরেক রকম মিষ্টির ভিড়ের মধ্যেও এবার আলাদা করে নজর কাড়ছে কিছু ব্যতিক্রমী মিষ্টি। কমলার মিষ্টি, কাঁচামরিচের মিষ্টি ও ড্রাগন ফলের মিষ্টি- নাম শুনলেই চমকে ওঠার মতো এসব অভিনব মিষ্টি এখন পাওয়া যাচ্ছে বগুড়ার বাজারে।

স্বাদে যেমন ভিন্নতা, তেমনি দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে। তাই কৌতূহল আর নতুন স্বাদ নেওয়ার আগ্রহে এসব মিষ্টি এক নজর দেখতেই ভিড় করছেন ক্রেতারা। কেউ শুধু চেখে দেখার জন্য, আবার কেউ পরিবারের জন্য কিনে নিচ্ছেন এসব ব্যতিক্রমী মিষ্টান্ন।

এক ক্রেতা বলেন,
“এ ধরনের মিষ্টি এই প্রথম দেখলাম। কমলা আর কাঁচা মরিচের মিষ্টি খেতেও বেশ দারুণ। দামও কম, তাই নিজে খেলাম, আবার পরিবারের জন্যও নেওয়ার চিন্তা করছি।”

এই দোকানে শুধু অভিনব মিষ্টিই নয়, পাশাপাশি মিলছে খেজুরের গুড়ের মিষ্টি, ছানার মিষ্টি, ছানার মালায় চপ, রসমালাই, দইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী ও আধুনিক মিষ্টান্ন।

দোকানদার জানান, প্রতিটি মিষ্টির দাম পিস প্রতি ২৫ টাকা থেকে শুরু করে, আর কেজি দরে দাম রাখা হয়েছে ২৪০ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে।

মিষ্টির বিক্রেতা বলেন,
“কুমিল্লায় প্রথম কাঁচা মরিচের মিষ্টি দেখি। পরে নিজে বানিয়ে খেয়ে ভালো লাগায় কাঁচা মরিচের পাশাপাশি কমলা, ড্রাগন ফল ও খেজুরের গুড়ের মিষ্টিসহ আরও বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি শুরু করি।”

এই ব্যতিক্রমী মিষ্টির ভ্রাম্যমাণ দোকানটি সপ্তাহে একদিন-শুধু শুক্রবারে!!বগুড়া শহরের সেউজগাড়ীর আমতলী বা ক্যালার বাজার মোড়ে বসে। নির্দিষ্ট এই দিনেই ভিন্ন স্বাদের এসব আশ্চর্য মিষ্টি পেতে ভিড় করেন মিষ্টিপ্রেমীরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button