কাহালু উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

কাহালুতে ভোট বানচালের আশঙ্কায় দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ার কাহালুতে ভোট বানচালের উদ্দেশ্যে অবৈধ দেশীয় অস্ত্র মজুদের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দুইটি বার্মিজ চাকু, চাইনিজ কুড়াল ও একাধিক চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে কাহালু থানার এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নৈশ টহল ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন- কাহালু থানাধীন নারহট্ট ইউনিয়নের লহরপাড়া গ্রামে জনৈক রতন খান (৩৬)-এর বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে এবং ভোট বানচালের পরিকল্পনা করছে।

সংবাদের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে রতন খানের বাড়ির দক্ষিণ দোয়ারী ঘরের বিছানায় শোয়া অবস্থায় দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-

মো. তোহা খান (২৫), পিতা: মৃত আব্দুর রহমান

মো. হারুন অর রশিদ (৪৩), পিতা: মৃত মোসলেম উদ্দিন
উভয়ের বাড়ি লহরপাড়া, থানা কাহালু, জেলা বগুড়া।

পুলিশের উপস্থিতিতে সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে-

  • চাইনিজ কুড়াল- ১টি
  • ছোট চাকু- ১০টি
  • বড় চাকু-২টি
  • বার্মিজ চাকু- ২টি

উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র জব্দ তালিকা প্রস্তুত করে ধৃত আসামিদের থানায় নেওয়া হয়।

এ ঘটনায় অবৈধভাবে দেশীয় অস্ত্র ও বার্মিজ চাকু হেফাজতে রাখার অভিযোগে কাহালু থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার নম্বর ০৭, তারিখ ২০-০১-২০২৬, ধারা: The Arms Act, 1878 এর ১৯(এফ)।

পুলিশ জানিয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button