
আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে শহরের ১৯নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ ২০২৬) খামারকান্তি প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশা।
সমাবেশে বক্তারা বলেন, উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আসন্ন উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় স্থানীয় নারী নেত্রী-কর্মীসহ বিপুলসংখ্যক নারী সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নারী ভোটারদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।



