বগুড়া জেলাশেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ত্রিমুখী সংঘর্ষে ১১ জন আহত, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে একটি খালি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক এসে পড়ে। সংঘর্ষ এড়াতে চেষ্টা করলেও পেছন থেকে আসা আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দিলে সামনে থাকা ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকের পেছনে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান, একটি ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যার দুই পা ক্ষতবিক্ষত ছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button