নির্বাচনবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে আছে ৭ হাজার ১২০ জন

থাকছে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলার সাতটি সংসদীয় আসনের ৯৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৯০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ) ঘোষণা করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার মোট ৯৮৩টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারসহ মোট ৭ হাজার ১২০ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন করে পুলিশ সদস্য, পর্যাপ্ত আনসার সদস্যসহ র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বগুড়া জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন পিপিএম এর দেয়া তথ্যমতে, পুলিশ সদস্য: ১,৫৭৩ জন,এপিবিএন: ১৫০ জন,র‌্যাব: ১২৮ জন,সেনাবাহিনী: ১,৬০৫ জন,বিজিবি: ৪৮১ জন,আনসার: ২,৬৪০ জন ও আরআরএফসহ অন্যান্য ইউনিট: ৫৪৩ জন

এছাড়া দায়িত্ব পালন করবেন ৪৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৭ জন সিভিল জজ।

জেলায় মোট ৫ হাজার ৪৭৮টি ভোটকক্ষ রয়েছে। এর মধ্যে স্থায়ী ৫ হাজার ১৪৮টি এবং অস্থায়ী ৩৩০টি।

অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ১৯০টি
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৩১০টি
সাধারণ কেন্দ্র: ৪৮৩টি

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)

সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চলের ১৯টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেখানে সেনাবাহিনীর তিনটি ক্যাম্প স্থাপন করা হয়েছে।

বগুড়া-২ (শিবগঞ্জ)

মোট ১১৪ কেন্দ্রের মধ্যে ২৬টি অধিক ঝুঁকিপূর্ণ।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া)

দুই উপজেলায় মোট ১১৮ কেন্দ্র; এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু)

কাহালু উপজেলায় ৩১টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট)

শেরপুর ও ধুনটে মোট ৪২টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।

বগুড়া-৬ (সদর)

১৫০ কেন্দ্রের মধ্যে ৫টি অধিক ঝুঁকিপূর্ণ।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)

শাজাহানপুর উপজেলায় ৪৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।

প্রতিটি উপজেলায় সেনাবাহিনী ও র‌্যাবের স্ট্রাইকিং টিম থাকবে

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন কাজ শেষ পর্যায়ে রয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেছেন,নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত রয়েছে। ভোটাররা নিরাপদে ভোট দিতে পারবেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, বগুড়ায় মোট ভোটার ২৯ লাখ ৮১ হাজার ১৪০ জন। এর মধ্যে নারী ভোটার পুরুষের তুলনায় ২০ হাজার ১৫৬ জন বেশি।

এই বিভাগের অন্য খবর

Back to top button