কাহালু উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

কাহালুতে ভাই ভাই সেমাই কারখানায় ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬-০২-২০২৬ খ্রি.) যৌথভাবে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া এবং র‍্যাব-১২, বগুড়া।

অভিযানে কাহালু উপজেলার শেখাহার এলাকায় অবস্থিত ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানাকে ৩,০০,০০০ (তিন লাখ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে কারখানায় দেখা যায় ময়লাযুক্ত পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো প্রস্তুত করা হচ্ছে,অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি,টয়লেটের দরজায় সেমাই প্যাকেটজাত ঝুড়ি সংরক্ষণ,ডালডা গলানো ও পোড়া তেল ব্যবহার করে সেমাই উৎপাদন,কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামগ্রী ব্যবহার না করা,এসব অনিয়মের প্রেক্ষিতে আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদি হাসান। উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মোঃ শরীফুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী মোঃ আব্দুল কাদের এবং ক্যাব, বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া।

সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে র‍্যাব-১২ বগুড়া এবং জেলা পুলিশের একটি টিম।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button