বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এতিমখানায় ১ মাসের ইফতার সামগ্রী বিতরণ

রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বগুড়া জেলা শাখা। আনুষ্ঠানিক ইফতার মাহফিলের আয়োজন না করে জেলার বিভিন্ন এতিমখানায় পুরো রমজান মাসের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান-এর নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক নূরে তালহা।

বগুড়া শহর ও আশপাশের বিভিন্ন এতিমখানায় পর্যায়ক্রমে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খেজুর, চিনি, ছোলা, ডাল, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার উপকরণ। এতে সংশ্লিষ্ট এতিমখানাগুলোর শিশুদের পুরো রমজান মাসের ইফতার ব্যবস্থায় সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার শহরের শাকপালা তালিমুন্নেছা বালিকা মাদ্রাসা-য় ইফতার সামগ্রী বিতরণকালে হাবিবুর রশিদ সন্ধান বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। আমরা মনে করি, আনুষ্ঠানিক ইফতার মাহফিলের চেয়ে এতিম শিশুদের মুখে হাসি ফোটানোই বেশি অর্থবহ ও সওয়াবের কাজ।”

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি ছাত্রদল সবসময় মানবিক ও সামাজিক দায়বদ্ধ কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার সামগ্রী বিতরণকালে স্থানীয় এতিমখানা কর্তৃপক্ষ উদ্যোগটিকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহানুভূতিশীল উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্য সংগঠনগুলোকেও মানবিক কাজে উৎসাহিত করবে।

এসময় জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button