বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় সরকারি দপ্তরের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে সমন্বয় সভা

সরকারি দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্পের অংশ হিসেবে বগুড়ায় এ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ছাড়াও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সরকারি দপ্তরসমূহে রুফটপ সোলার প্যানেল স্থাপন এবং প্রকল্পের কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক এ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে। পাশাপাশি প্রকল্পসংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও চালু রয়েছে।

সরকারি ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি দপ্তরগুলোতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button