বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলার অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে নেতৃত্বের বিরোধকে কেন্দ্র করে কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিলের ওপর হামলার অভিযোগ উঠেছে পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনের বিরুদ্ধে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পলিনসহ ১০-১৫ জন শাকিলকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত শাকিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে নেতৃত্ব নিয়ে বিরোধ চলছিল।

রাতে হাসপাতালে গিয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হামলাকারীদের গ্রেপ্তার ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button