বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় নিষিদ্ধ ফর্সা হওয়ার ক্রিম বিক্রি, দুই দোকানিকে জরিমানা

বগুড়া শহরের ফতেহ আলী বাজারে নিষিদ্ধ ত্বক ফর্সা করার ক্রিম বিক্রির অভিযোগে দুই দোকানিকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের রফাতুল্ল্যা প্লাজা চুড়িপট্টি এলাকায় যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানকালে নিষিদ্ধ ত্বক ফর্সা করার ক্রিম- গৌরী, চাঁদনী ও ডিউ বিক্রির অপরাধে দূর্জয় স্টোরের মালিক মৃত্যুঞ্জয় কুমার সাহাকে ৩০ হাজার টাকা এবং আদি আনার কলি স্টোরের মালিক দেলোয়ার হোসেন মিল্লাতকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ফিরোজ আহমেদ, কোম্পানি কমান্ডার, সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এবং মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় এ জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, জনস্বাস্থ্য ও ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button