বগুড়া জেলাশিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

শিবগঞ্জে মারামারির সময় ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের সময় ননদের ধাক্কায় মোমেনা বেগম (৬৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম স্থানীয় বাবু সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার শেফালী বেগমের পরিবার এবং তার ননদ জোলেখা ও জোলেখার স্বামী বেলাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই দুই পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।

রোববার সকালে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান মোমেনা বেগম। একপর্যায়ে প্রতিপক্ষের ধাক্কা ও আঘাতে তিনি গুরুতর আহত হন।

পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button