
বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ ও বিক্রির দায়ে মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মঙ্গলবার ২৮ এপ্রিল করোনেশন স্কুল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় সহকারী পরিচালক মো মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই প্রায় ২০০ লিটার পেট্রোল ও অকটেন মজুদ করে রেখেছে এবং তা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে প্রতি লিটার ২০০ টাকায় বিক্রি করছে

অভিযানে আরও দেখা যায় প্রতিষ্ঠানটির বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স নেই অথচ দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রি করে আসছিল
এ ঘটনায় মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিপ্লবকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়
এ সময় জব্দ করা প্রায় ১৮০ লিটার তেল সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়
অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।



