বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় হিরোইন ও ইয়াবাসহ নারী মাদক ডিলার আটক

বগুড়ার সদর থানার পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে হিরোইন ও ইয়াবাসহ মোছাঃ আখি খাতুন (৪০) নামে এক নারী মাদক ডিলারকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

বুধবার ২৯ এপ্রিল রাতে সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩১ গ্রাম হিরোইন ও ৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

ছবি: RAB12

র‌্যাব সূত্রে জানা যায়, পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকায় মোছাঃ আখি খাতুন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত সিমসহ একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত আখি খাতুন চক সূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার বাসিন্দা। তাকে জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button