নন্দীগ্রাম উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

নন্দীগ্রামে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২ কিমি খাল সংস্কার ও বৃক্ষরোপণ উদ্যোগ

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় খাল খনন, পুনঃখনন ও সংস্কার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১১টায় উপজেলার বুড়ইল ইউনিয়ন-এর সিধইল গ্রামে ২ কিলোমিটার খাল পুনঃখনন ও দুই পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, নির্বাহী প্রকৌশলী (বিএডিসি সেচ) মাহমুদ হাসান, সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুল হক, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান (জিয়া), ইউপি সদস্য মহিদুল ইসলাম (বাবু), উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, পৌর কৃষক দলের সভাপতি ও সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রাব্বানী, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, বুড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কোরবান আলী।

উদ্বোধনী বক্তব্যে এমপি মোশারফ হোসেন বলেন, সরকারের দেওয়া সব ধরনের উন্নয়ন প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি বগুড়া জেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি কাহালু-নন্দীগ্রাম এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ চলছে। বগুড়াবাসী আর বঞ্চিত থাকবে না, উন্নয়নের সব দ্বার উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button