বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় পৃথক অভিযানে ছিনতাই মামলার ৫ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু থানায় দায়ের করা একটি ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত পাঁচ আসামিকে জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

র‍্যাব জানায়, গত ১৮ জুন দায়ের হওয়া ছিনতাই মামলার আসামিরা গ্রেপ্তার এড়াতে বগুড়ার বিভিন্ন স্থানে অবস্থান করছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে বগুড়া শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকা থেকে বগুড়া সদরের পুরাতন বগুড়া মধ্যপাড়া এলাকার মো. রেজাউল করিমের ছেলে মো. মাসুম বিল্লাহ (মিঠু) (৩৯)-কে গ্রেপ্তার করা হয়।

একই রাতে নন্দীগ্রাম উপজেলার চাপোলবা এলাকায় অভিযান চালিয়ে পুরাতন বগুড়া এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাফর হোসেন (৪০)-কে গ্রেপ্তার করা হয়।

পরে কাহালু উপজেলার হাইস্কুল রোডের মুরুইল মেহেদী সু-স্টোর এলাকা থেকে নন্দীগ্রাম উপজেলার ঢাকইর এলাকার মো. জোব্বার আলীর ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বগুড়া সদর উপজেলার মধ্যপাড়া পুরাতন বগুড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে মো. আব্দুর রহমানের ছেলে মো. রাশেদ হোসেন (২৮)-কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, শাজাহানপুর উপজেলার ফুলদিঘী ফুলতলা এলাকায় নিজ বাড়ি থেকে মো. সোলায়মান আলীর ছেলে মো. আবু হোরায়রা খন্দকার (মানিক) (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনই কাহালু থানার ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button