আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর
বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড
ডিএনসির অভিযানে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ মো. সুমন চৌধুরী (৩২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়।
আটক সুমন চৌধুরী আদমদীঘি উপজেলার লকু সিভিল কলোনি এলাকার মো. নাজিম উদ্দীন নাজুর ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।