বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় হেরোইন কারবারে যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় হেরোইন কারবারের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. আফাজ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আহমদ আলী। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ারমাঝি গ্রামের বাসিন্দা এবং আফজাল হোসেনের ছেলে। মামলার নথি অনুযায়ী, তিনি একজন পেশাদার মাদক কারবারি।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আহমদ আলীকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের রায় দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button