আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির, আহত ৭

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় পুকুরে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ ধরার উদ্দেশ্যে পুকুরের পানি সেচ দেওয়ার সময় মিজানুর রহমান পুকুরে নামেন। এ সময় পানি সেচের বৈদ্যুতিক পাম্পের বিদ্যুতের তার পানিতে পড়ে থাকলেও তিনি তা দেখতে পাননি। পুকুরে নামার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মিজানুর রহমানকে উদ্ধার করতে গিয়ে আরও অন্তত সাতজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তারা গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button