বগুড়া জেলাসোনাতলা উপজেলা
প্রধান খবর

বগুড়ার গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলায় ৫ গ্রাম গাঁজাসহ মোঃ রনি মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সোনাতলা উপজেলার পাকুল্লা উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় পাকুল্লা উত্তরপাড়া এলাকা থেকে ৫ গ্রাম গাঁজাসহ রনি মিয়াকে আটক করা হয়।

আটক রনি মিয়া সোনাতলা উপজেলার পাকুল্লা উত্তরপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতে রনি মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button