বগুড়া জেলাশিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে যাত্রা, তল্লাশিতে মিলল ২ হাজার ইয়াবা

বগুড়ার শিবগঞ্জে বাসে পাশাপাশি বসে স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারের সময় এক যুবক ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া পাকুরতলা এলাকায় ‘শালকী সুপার পরিবহন’ নামের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের কোতোয়ালি থানার জীবনপুর এলাকার আব্দুল হামিদ (৩৮) এবং বীরগঞ্জের পুরাতন জেলখানা এলাকার মোছা. মৌ (১৮)।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বাংলাবান্ধাগামী একটি বাসে তল্লাশি চালায় ডিএনসির একটি দল। বাসের আসনে পাশাপাশি বসা হামিদ ও মৌ নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। তবে তাঁরা কোনো টিকিট দেখাতে পারেননি।

তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। এ সময় খাকি খাম ও একটি ব্যাগে লুকিয়ে রাখা মোট ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button