বগুড়া জেলাশেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১৯০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শেরপুর উপজেলার বাগড়া কলোনী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগড়া কলোনী গ্রামের আব্দুস সালামের ছেলে বাবর আলী (৩৫), নুর হোসেনের ছেলে এনামুল হক (৩২) এবং খালেকের ছেলে মাসুম (৫০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর জানান, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলার বাগড়া কলোনী গ্রামে আসামিদের নিজ নিজ বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পরে উদ্ধার করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button