আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানের উদ্বোধন করা হয়।

অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার পাশ ও আশপাশের জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।

এ সময় সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। পাশাপাশি বাড়ি ও কর্মস্থলের আশপাশে কোনো ধরনের পানি জমতে না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম ও দুলাল হোসেন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, রহিম উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পি, যুবদল নেতা শাহ রিয়ন সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button