বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়া মহানগরের সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়া শহরের জামিলনগর এলাকার মৃত আব্দুল খালেক খানের ছেলে মোঃ নাছিরুজ্জামান খান (তপু) (৪১), রাজাপুর ইউনিয়নের মৃত ওমর আলীর মোঃ কোরমান আলী (৩৫), এবং শাজাহানপুর উপজেলার শাকপালার মোঃ কজুমুদ্দীন মোঃ রনি ইসলাম (২১)।

ডিএনসি সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালালের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনার সময় সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে প্রথম ও দ্বিতীয় আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে তৃতীয় আসামি মোঃ রনি ইসলামকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button