বগুড়া জেলাশিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার বাণীহারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মোঃ তাজউদ্দিন (৩০), লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল মালগারাপাড়া গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ আশাদুল ইসলাম (২৮) এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ঘোড়শাল গ্রামের মোঃ মোশারফ শাহর ছেলে মোঃ জুয়েল শাহ (৩০)।

অভিযানকালে তাঁদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button