বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় মাদকসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়া মহানগরের চকসুত্রাপুর ও সেউজগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চকফরিদ কলোনীর মৃত আজাদের ছেলে মোঃ আরজু (৩০) এবং বগুড়ার গাবতলী উপজেলার ডাকুমারা এলাকার মোঃ এমদাদুল হকের ছেলে মোঃ সুলতান (২৫)।

ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানের সময় চকসুত্রাপুর ও সেউজগাড়ী এলাকা থেকে ওই দুইজনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৫ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরে ভ্রাম্যমাণ আদালতে প্রথম আসামি মোঃ আরজুকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং দ্বিতীয় আসামি মোঃ সুলতানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button