বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ইয়াবাসহ এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়া মহানগরের জহুরুলনগর এলাকা থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সিজান (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার এ অভিযান চালান

আটক মোঃ সিজান (২৮) জহুরুলনগর এলাকার মোঃ পলাশ সরকারের ছেলে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত সিজানকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button