বগুড়া জেলাশেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ার শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১০ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কামরুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় শেরপুর উপজেলার টুনিপাড়া বাজারে মেসার্স জামিল উদ্দিন ট্রেডার্সের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মন্টু মিয়ার ছেলে মোঃ মোস্তাফি (১৯), মনিরুজ্জামানের ছেলে মোঃ আবু হোসেন (২০) এবং মোঃ আনছার আলীর ছেলে মোঃ হাসান আলী (২৭) তাঁরা সবাই বগুড়ার শেরপুর উপজেলার উত্তর পেচুল গ্রামের বাসিন্দা।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কামরুল হাসান জানায়, গ্রেফতারের সময় তাঁদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button