বিডি ক্লিন এর সাথে একাত্মতা প্রকাশ করলেন অতিঃপুলিশ সুপার

“সারা জেলাত থিনি সাতমাথাত আসপেন আর ময়লা করে থুয়ে চলে যাবেন, এগলা তুলবি কে? আপনারা আসপেন খাবেন ফালাবেন আর মানষে ছাপ করবি। দেখেনতো চ্যাংড়া গুলার কি কষ্ট! ভাল ভাল ছোল গুলা ছাপ করিচ্চে”।
কথাগুলো এক রিক্সাওয়ালার। বিডি ক্লিন বগুড়া যখন ইভেন্ট করছিলো তখন রিক্সা থামিয়ে এসব বলছিলেন এক রিক্সাচালক?
BD Clean – Bogura এর ৮৫তম পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা হয় আজ বিকাল ৫টায় সাতমাথার মুক্ত মঞ্চ এলাকায়।
সচেতনতার বার্তা ছড়াতে আজ শপথ পাঠ করিয়েছেন সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
এসময় তিনি প্রত্যেক দোকানদারকে ঝুঁড়ি রাখতে এবং উপস্হিত জনগন সকলকে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে।
এসময় তিনি, বিডি ক্লিন বগুড়ার এই পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান শুধুমাত্র বগুড়া শহরকে একটি পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তোলার স্বার্থে।
এছাড়াও আজকের এই পরিচ্ছন্নতার কার্যক্রমে একাত্মতা প্রকাশ করে যুক্ত হয়েছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশন এর সিনিয়র স্টাফ রিপোর্টার আমিরুল ইসলাম বাপ্পী, বগুড়ার কিশোর যুব সংগঠক ও গনমাধ্যম কর্মী সন্জু রয় সহ বিডি ক্লিন বগুড়ার সদস্যবৃন্দ।



