বগুড়া জেলা

সম্পন্ন হলো বিডি ক্লিন বগুড়ার ৮৭তম ইভেন্ট

আজ সকালে বগুড়া সাতমাথা পুলিশ বক্স এলাকা ও তার আশপাশে তাদের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯.৩০ মিনিটে জেলা সমন্বয়ক মাহবুব আলম জিয়ন এর দিক নির্দেশনায় সদস্যদের উপস্হিতির পর যথারীতি শপথের মধ্য দিয়ে পরিচ্ছন্নতার কার্যক্রম ও সচেতনার বার্তা দেয়া শুরু হয়। আজ শপথ বাক্য পাঠ করান জেলা সমন্বয়ক মাহবুব আলম জিয়ন।

আজকের ইভেন্ট এ পুরাতন ছাড়াও নতুন কিছু সদস্য আদিনা রহিমা,মেহরিন আফতোজ,রুমি যুক্ত হয়েছেন বগুড়া টীমে।

উল্লেখ্য, বিডি ক্লিন বগুড়ার লক্ষ্য মানুষকে সচেতনতনার বার্তা পৌছিয়ে মানুষের মানসিকতা পরিবর্তন করে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার অভ্যাস বদলানোর চর্চা করে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন জীবানুমুক্ত শহর গড়ে তুলতে চায় BD Clean – Bogura টীম।

এই বিভাগের অন্য খবর

Back to top button