বগুড়া জেলা

জেলা পুলিশের মধ্যস্থতায় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের বিরোধ নিরসন

বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এর মধ্যস্থতায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিরোধী দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

দীর্ঘদিন ধরে মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ দুই ভাগে বিভক্ত হয়ে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিরোধে জড়িয়ে পড়েন। মোটর শ্রমিক নেতৃবৃন্দের এই বিরোধ নিরসন করার লক্ষ্যে পুলিশ সুপার বগুড়া একাধিকবার শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।

সর্বশেষ আজ ৫ অক্টোবর ২০২১ বিকাল ৪.৩০ পুলিশ সুপারের কার্যালয় বগুড়া অনুষ্ঠিত বৈঠকে মোটর শ্রমিক ইউনিয়নের দুইটি পক্ষ উপস্থিত হয় নিরপেক্ষ ভেন্যুতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে পারস্পারিক অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সাধারণ সভায় সকল পক্ষ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের নিশ্চয়তা প্রদান করেন।

এ সময় মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উভয় পক্ষ ১১ টি শর্ত সম্বলিত একটি অঙ্গীকারনামা স্বাক্ষর করেন। অঙ্গীকারনামাটি তারা পুলিশ সুপার বগুড়া বরাবর দাখিল করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button