বগুড়া জেলা

বিডি ক্লিন বগুড়া’র জেলা সমন্বয়ক জিয়নের বাবার মৃত্যু! জানাযা বাদ আসর

বগুড়া লাইভের সন্মানিত উপদেষ্টা এবং বিডি ক্লিন বগুড়ার জেলা সমন্বয়ক মাহবুব আলম জিয়ন এর বাবা তৌফিকুল ইসলাম মৃত্যুবরণ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

আজ ৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শ্বাসকষ্ট জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শামছুন্নাহার ক্লিনিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭০ বছর।

বাদ আসর তার নামাযে জানাযা চকলোকমান জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি ২ছেলে ২মেয়ে এবং নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন!!

তার মৃত্যুতে বগুড়া লাইভ এবং বিডি ক্লিন পরিবার গভীরভাবে শোকাহত।

এই বিভাগের অন্য খবর

Back to top button