আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় তাকবীর হত্যা মামলার প্রধান আসামী রউফ রিমান্ডে

বগুড়ায় ছাত্রলীগ নেতা তাকবীর হত্যা মামলার প্রধান আসামী আব্দুর রউফকে একদিনের রিমান্ড নিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

মামলার অধিকতর তদন্তের জন্য ডিবি পুলিশের এস আই জুলহাজ উদ্দীন সাতদিনের রিমান্ড আবেদন করেন। তার প্রেক্ষিতে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।

রোববার সকাল ১১ টার দিকে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বগুড়া জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ২০২১ সালের ১১ মার্চ রাতে শহরের সাতমাথায় দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলামকে। চিকিৎসাধীন অবস্থায় ১৫ মার্চ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

ওই ঘটনায় নিহত তাকবীরের মা আফরোজা ইসলাম বাদী হয়ে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রউফসহ ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরি জানান, মামলার অধিক তদন্তের জন্য রউফকে রিমান্ডে নেয়া হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button