বগুড়ায় উদযাপিত বিশ্ব বন্যপ্রাণী দিবস

আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস। এ উপলক্ষ্যে বগুড়ায় শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ-তীর’ সরকারি আজিজুল হক কলেজ ও ‘বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন- বিবিসিএফ’ এর উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, বিবিসিএফ এর প্রতিনিধি, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর এর উপদেষ্টা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনায় আলোচক বৃন্দ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশের বন্যপ্রাণী ও পরিবেশ সম্পর্কে সচেতন করার গুরুত্বারোপ করে। এতে দেশের বন্যপ্রাণী সংরক্ষনে দেশের সরকারি আজিজুল হক কলেজ কেন্দ্রিক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত পরিবেশবাদী সংগঠন ‘তীর’ দেশের অন্য সকলের জন্য রোল মডেল হিসাবে মাঠ পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আলোচনায় ‘বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন- বিবিসিএফ’ এর সভাপতি ও সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক ড. এস এম ইকবাল বলেন, দেশের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষনে সর্ববৃহৎ জোটভূক্ত বিবিসিএফ যা দেশের শতাধিক সংগঠনের সম্বন্বয়য়ে গঠিত তাদের অন্যতম অংশীদ্বার ‘তীর’।
তীর এর সভাপতি মোঃ রাকিবুল আলম বলেন, তীর এর সদস্যরা পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় নিরলস ভঅবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত করোনা মহামারিকালীন সময়েও দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক বন্যপ্রাণী উদ্ধার পরিচর্যা ও প্রকৃতিতে ফিরিয়ে দিতে ভূমিকা রাখতে পেরেছে। এসব কাজে ‘তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা’ ও ‘তীর বিহার আঞ্চলিক কমিটি’ এর সদস্যরাও প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রেখে তীর এর কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে ভূমিকা রাখছেন।
২০১৩ সালের পর থেকে ৩ মার্চ বিশ্বব্যাপী বন্যপ্রাণী দিবস পালিত হয়ে আসছে। যার ধারাবাহিকতায় ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস-২০২২’ এর এবারের প্রতিপাদ্য বিষয় ‘বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনঃরুদ্ধারে এগিয়ে আসি’।
এসএ
