বগুড়া জেলা
বগুড়ায় মাদক ও চাঁদাবাজি মামলায় পলাতক আসামি গ্রেফতার

বগুড়ায় মাদক ও চাঁদাবাজির পৃথক মামলায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
আদমদিঘী উপজেলার শালগ্রামের মোঃ সোলাইমানের ছেলে মোঃ মিলন (৪১)।
অপরদিকে চাঁদাবাজি মামলায় পলাতক থাকা সদর উপজেলার কানুছগাড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে সায়েক মাহামুদ হিরা (৪৫)।
মঙ্গলবার দুপুরে আদমদিঘী ও সদর উপজেলা তাদের গ্রেফতার করে৷
র্যাব-১২ বগুড়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পৃথক দুটি অভিযানের মাধ্যমে মাদক মামলায় পলাতক থাকা দুই আসামিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াড্রন লিডার) সোহরাব হোসেন জানান, আইন অনুযায়ী তাদের নিজ নিজ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ
