বগুড়া জেলা

বগুড়া জিলা স্কুলে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন

বগুড়া জিলা স্কুলে উদযাপিত হয়েছে “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। স্কুলে মুজিব কর্ণার উদ্বোধন করেন তিনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান (মতি), বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কামাল পাশাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) হযরত আলী এবং জিলা স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক রওশন আরা বেগম।

এছাড়াও অনুষ্ঠানে ছাত্রদের পাশাপাশি অভিভাবকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button