বগুড়া জেলা

অনুষ্ঠিত হলো বিডি ক্লিন বগুড়া’র সদস্য সম্মেলন ২০২২

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানে অনুষ্ঠিত হলো বিডি ক্লিন বগুড়া’র ৩য় সদস্য সম্মেলন ২০২২।

শুক্রবার শহরের সুত্রাপুরে অবস্থিত কাবাব ক্লাবের হলরুমে এই সদস্য সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিডি ক্লিন বগুড়া এর জেলা সমন্বয়ক মাহবুব আলম স্পষ্ট করে বলেন, আমাদের প্রথমেই উচিত নিজেদের ঘর থেকে পরিচ্ছন্ন হয়ে বের হওয়া।আমরা সবাই যখন নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্ন নিশ্চিত করতে পারবো, তখন খুব সহজে একটা পরিচ্ছন্ন শহর এবং দেশ গড়ে তুলতে পারবো।

এ সময় তিনি আরো বলেন, বিডি ক্লিন কখনো একদল পরিচ্ছন্ন কর্মী হয়ে একটি শহর কিংবা দেশ পরিচ্ছন্ন করতে পারবে না। বিডি ক্লিন যা পারবে তাহলো মানুষের মাঝে সচেতনতার বার্তাটি পৌছে দিতে। আর সেটিই বিডি ক্লিনের প্রধান লক্ষ্য।

জাহিদ হাসান এর সঞ্চালনায় এবং বিডি ক্লিনের জেলা সমন্বয়ক মাহবুব আলম জিয়ন এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে সদস্যবৃন্দ তাদের নিজেদের মনের ভাব এবং দেশপ্রেম থেকে বিডি ক্লিনে আশার গল্পগুলোকে সবার সাথে ভাগাভাগি করেন এবং আগামী এক বছর মানুষকে সচেতনা বাড়ানোর লক্ষ্য ও পরিকল্পনা স্থির করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button