বগুড়া জেলা

ক্লিন বগুড়া সেফ বগুড়া অ্যাসোসিয়েশনের শহরে যানযট নিরসন ও পরিচ্ছন্নতার অভিযান শুরু

বিডি ক্লিন বগুড়া সেফ বগুড়া অ্যাসোসিয়েশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বগুড়া শহরের ট্রাফিক জ্যাম নিরসন এবং পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে।

এ সময় উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর, এনামুল হক সুমন,পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ এবং ক্লিন বগুড়া সেফ বগুড়া সংগঠনের প্রেসিডেন্ট মোঃ রাকিবুর রহমানসহ সংগঠনের সদস্য বৃন্দ।

মঙ্গলবার বেলা ৩ টায় শহরের ঠনঠনিয়ায় অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর সামনে দীর্ঘ দিনের যানজটের সমস্যা নিরসনে এবং পরিচ্ছনতার লক্ষ্যে ক্লিন বগুড়া সেফ বগুড়া অ্যাসোসিয়েশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কার্যক্রম পরিচালনা করে।

ক্লিন বগুড়া সেফ বগুড়া এর প্রেসিডেন্ট রাকিবুর রহমান বলেন, সম্প্রতি শহরে ট্রাফিক সমস্যাসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে, যা আমাদের সকলের কাম্য না। এ শহর কে একটি ট্রাফিক জ্যাম মুক্ত এবং পরিচ্ছন্ন শহর হিসেবে সকলের সামনে রোল মডেল করে গড়ে তুলতে ক্লিন বগুড়া সেফ বগুড়া অ্যাসোসিয়েশন নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনের সৃষ্টি।

তিনি আরো বলেন, এই সংগঠন বগুড়া শহর কে নিয়ে নানা ধরনের উন্নয়ন মূলক কাজের পরিকল্পনা করছে,তারই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button